ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ এমএ হান্নান (৯০) মৃত্যুবরণ করেছেন। তিনি মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি...রাজিউন)।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় ২০১৫ সালের ১০ অক্টোবর এমএ হান্নান ও তার ছেলে রফিক সাজ্জাদকে ঢাকার গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয়। এর পর থেকে কারাগারে ছিলেন তিনি। অসুস্থ হয়ে পড়লে তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।









