মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি ঘোষণার পরপরই তুমুল করতালি দিয়ে সংসদ সদস্যরা তাকে অভিনন্দন জানান।

প্রধান নির্বাচন কমিশনার ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মেলান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে কোলাকুলি করেন। এরপরে অন্য সংসদ সদস্যরাও (এমপি) তাকে অভিনন্দন জানান।

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ সময় বেশ উৎফুল্ল দেখা যায়।

সংসদ 1