পঞ্চগড়ে নারী প্রতিনিধিদের নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা পরিষদ হলরুমে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) প্রকল্পের আওতায় পঞ্চগড় জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অর্থ বিভাগের উপসচিব ও সেইপ প্রকল্পের সহকারী নির্বাহী পরিচালক মো. রুহুল আমীন। অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায়ের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের রিসোর্স পারসন ড. সাইফুল হক।