চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার জিয়ানগরে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে আজ শুক্রবার শ্রদ্ধা নিবেদন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রয়াত রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি। এ সময় স্থানীয় বিএনপি নেতা ও দলীয় কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হওয়ার পর প্রথমে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাঙ্গুনিয়ায় দাফন করা হয়েছিল। পরে তার মরদেহ ঢাকাযর চন্দ্রিমা উদ্যানে (বর্তমান জিয়া উদ্যান) সমাহিত করা হয়।










