ছাত্র-জনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত গৌছ উদ্দিনের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) তিনি সিলেটের গোলাপগঞ্জে গিয়ে গৌছ উদ্দিনের কবর জিয়ারত করেন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।

এ সময় ফেঞ্চুগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, গোলাপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, সার্কেল এএসপি মো. শাহ আলম, শহীদ পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়করা উপস্থিত ছিলেন।