একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম পুনরায় চালু হয়েছে। গতকাল বেলা ১১টা থেকে বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় কাস্টমসের সব বিভাগ বন্ধ ছিল। ফলে বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ ছিল। গতকাল বেলা ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়। বন্দরে কর্মরত শ্রমিকরা তাদের কাজে যোগ দেয়ায় পণ্য খালাস, ভর্তি, ডেলিভারিসহ সব কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়েছে।