বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের
চলাচলের ব্যাপারে সতর্কতা জারি করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার
(১৮ জুলাই) এক্সে হাইকমিশনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পেজে এ সতর্কতা জারি করা হয়।
ভারতীয় হাইকমিশনের বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিক ও বাংলাদেশে বসবাসরত ভারতীয় শিক্ষার্থীদের ভ্রমণ এড়াতে এবং তাদের বাসস্থানের বাইরে চলাচল সীমিত রাখার পরামর্শ দেয়া হচ্ছে।
কয়েকটি ফোন নাম্বার দিয়ে তারা জরুরি সহায়তার ওই নম্বরগুলোতে হাইকমিশন ও সহকারী হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতে বলেছে।










