বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সঙ্গে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা অনুদান দেয়ার লক্ষ্যে গবেষকদের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এক বছর মেয়াদি গবেষণাকাজের জন্য প্রত্যেকে ২ লাখ করে টাকা পাবেন। গতকাল সকালে বাউবির গাজীপুর ক্যাস্পাসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।