প্রথমবারের মতো এআই প্রযুক্তিনির্ভর কো-পাইলট প্লাস ল্যাপটপ উন্মোচন করেছে কম্পিউটিং কোম্পানি আসুস। কম্পিউটেক্স ২০২৪ ট্রেড শোয়ে আসুসের অলওয়েজ ইনক্রেডিবল ভার্চুয়াল ইভেন্টে একাধিক ল্যাপটপ উন্মোচন করা হয়।

ল্যাপটপগুলোর মধ্যে রয়েছে আসুসের প্রোআর্ট, জেনবুক ও ভিভোবুক। এআই-চালিত উইন্ডোজ কো-পাইলট প্লাস, মাইক্রোসফটের এআই প্লাটফর্ম, এআই স্ট্র্যাটেজি ও ক্রিয়েটর সলিউশন রয়েছে ল্যাপটপগুলোয়।

আসুসের নতুন তিনটি প্রোআর্ট ল্যাপটপগুলো হলো প্রোআর্ট পি১৬, পিএক্স১৩ ও পিজেড১৩। প্রসেসর হিসেবে এগুলোয় ব্যবহার করা হয়েছে এএমডি রাইজেন এআই ৩০০ সিরিজ প্রসেসর ও গ্র্যাফিকস প্রসেসিংয়ের জন্য (জিপিইউ) আছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০ সিরিজ। এআই-চালিত স্টোরিকিউব ও মিউজট্রি অ্যাপ্লিকেশন সৃজনশীল কাজে সহায়তা করবে।

অন্যদিকে আসুসের জেনবুক এস ১৬ ল্যাপটপটির মূল আকর্ষণ এর ডিজাইন ও প্রযুক্তি। এএমডি রাইজেন এআই ৯ এইচএক্স ৩৭০ পর্যন্ত প্রসেসর ব্যবহার করা হয়েছে এতে। এছাড়া আসুসের উদ্ভাবনে তৈরি করা সেরালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে ল্যাপটপটির উপরের অংশে।

ভিভোবুক এস ১৫ ল্যাপটপটির মাধ্যমে আসুস প্রথমবারের মতো নিয়ে এসেছে কো-পাইলট প্লাস পিসি। ল্যাপটপটি আকারে পাতলা। এর প্রসেসরে আছে এআই-ফিচারের স্ন্যাপড্রাগনের সঙ্গে এলিট প্লাটফর্ম ফিচার। এছাড়া এতে আছে উইন্ডোজ স্টুডিও ইফেক্টস ও আসুসের এআইসেন্স ক্যামেরা। ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে আছে এএমডি রাইজেন এআই ৯ এইচএক্স ৩৭০ প্রসেসর।

এগুলো পাশাপাশি দুটি স্টাইলিশ ও পোর্টেবল গেমিং ল্যাপটপ টাফ গেমিং এ১৪ এবং এ১৬ নিয়ে এসেছে কোম্পানিটি। এ ল্যাপটপগুলোয় রয়েছে এএমডি রাইজেন এআই ৯ এইচএক্স ৩৭০ প্রসেসর ও এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০ সিরিজের জিপিইউ। দুটি ল্যাপটপেই আছে ২.৫কে রেজল্যুশন ও ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে।