শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। তিনি দাবি করেন, একই সময়ে প্রতিষ্ঠিত দেশের বিভিন্ন মেডিকেল কলেজের আবাসিক সমস্যা সমাধান হলেও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে তা রয়ে গেছে। বাড়তি টাকা খরচ করে শিক্ষার্থীদের শহরের বিভিন্ন বাসায় ভাড়া থাকতে হচ্ছে।
গাজীপুরে আবাসন সংকট সমাধান চান মেডিকেল শিক্ষার্থীরা
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।










