প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অডিটোরিয়ামে আয়োজিত
হয়েছে ‘মিট দ্য লিভিং লিজেন্ড: ভাস্কর ভট্টাচার্য’ শিরোনামের সেমিনার। গত ২৪ জানুয়ারি
বিকেলে অফিস অব দ্য স্টুডেন্টস অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেস ও জব সিকার্স
ক্লাবের যৌথভাবে এ উদ্যোগ নেয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামান। মূল বক্তা ছিলেন ইউনেস্কো
পুরস্কার বিজয়ী এবং বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের প্রোগ্রামে অ্যাক্সেসিবিলিটির
জাতীয় পরামর্শক ভাস্কর ভট্টাচার্য।
এ সময় নিজের অভিজ্ঞতা, অন্তর্দৃষ্টি, কর্মজীবন
জুড়ে শেখা পাঠ শেয়ার করেন এবং প্রশ্নোত্তর সেশনের মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রেরণা
জোগান ভাস্কর ভট্টাচার্য। কীভাবে সব প্রতিবন্ধকতাকে পেছনে ঠেলে ক্যারিয়ারকে পরবর্তী
স্তরে নিয়ে যেতে হবে সে সম্পর্কে ব্যবহারিক পরামর্শ দেন।
দৃষ্টি-প্রতিবন্ধী ভাস্কর ভট্টাচার্য প্রতিবন্ধী
ব্যক্তিদের ডিজিটাল ক্ষমতায়নের জন্য ইউনেস্কো/আমির জাবের আল আহমদ আল জাবের আল সাবাহ
পুরস্কারে ভূষিত হয়েছেন।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন অফিস অব দ্য
স্টুডেন্টস অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেসের হেড মোহাম্মদ মঞ্জুরুল হক খান।
আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. আনিসুর রহমান,
ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. আবুল লাইস এমএস হক, রেজিস্ট্রার মো. রুহুল আমিন,
অ্যাডমিশন অ্যান্ড প্রমোশন ডিপার্টমেন্টের হেড মো. আব্দুল গাফফার, বিভিন্ন বিভাগের
শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। - সংবাদ বিজ্ঞপ্তি











