বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে প্রতি বছরের মতো এবারও প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী পিঠা উৎসব। গত ২২ ও ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ‘পিঠা উৎসব–১৪৩২’।

এ উৎসবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাতটি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বসে পিঠা-পুলির সাতটি স্টল। পাশাপাশি উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ইউনিভার্সিটির কালচারাল ক্লাব আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান। পল্লীগীতি, নৃত্য ও সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনাগুলো উৎসবে ভিন্নমাত্রা যোগ করেছে।

২২ জানুয়ারি সকাল ১১টায় ‘পিঠা উৎসব–১৪৩২’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল এডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

-বিজ্ঞপ্তি