সরকারের তিন সচিব পদে রদবদল করা হয়েছে। আজ শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব বদলির তথ্য জানানো হয়।
নতুন আদেশ অনুযায়ী, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব করা হয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে। আর কৃষি মন্ত্রণালয় থেকে মাত্র ১১ দিন আগে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সচিব হিসেবে বদলি হওয়া রফিকুল আই মোহাম্মদকে আবারও অন্যত্র বদলি করা হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োজিত এ কর্মকর্তাকে এবার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব করা হয়েছে।










