পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি এসব সিদ্ধান্তকে বৈষম্যমূলক ও শিক্ষার্থীদের স্বাধীনভাবে চলাচলের অধিকারের পরিপন্থী বলে দাবি করেছে।

গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে ছাত্র ইউনিয়ন ও জাতীয় ছাত্রশক্তি এসব দাবি জানায়। ছাত্র ইউনিয়নের সভাপতি অদ্রি অংকুর ও সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহানারা ইমাম হলে রাত ১১টার মধ্যে প্রবেশ বাধ্যতামূলক করা এবং এরপর মূল ফটক বন্ধ রাখার সিদ্ধান্ত নারী শিক্ষার্থীদের ব্যক্তিস্বাধীনতা ও স্বাভাবিক বিশ্ববিদ্যালয় জীবনকে সংকুচিত করবে। একই সঙ্গে প্রীতিলতাসহ অন্যান্য ছাত্রী হলে বিদ্যমান নিয়ন্ত্রণমূলক আবাসিক নীতিমালা পুনর্বিবেচনার দাবি জানায় সংগঠনটি।