উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে সঞ্জীবন যুব সংস্থা ও আবুল মনসুর আহমদ পাঠাগারের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকালে কবি নজরুল স্মৃতি জাদুঘর মিলনায়তনে ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি ও আবুল মনসুর আহমদ-জন্মজয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক মুহাম্মদ আলমগীর কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ত্রিশালের প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বী।
প্রধান আলোচক ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের চেয়ারম্যান অধ্যাপক বাকী বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল মনসুর আহমদের নাতি ও ডেইলি স্টারের সিনিয়র এক্সিকিউটিভ রায়হান ফরাজী।
আলোচনায় অংশ নেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জমিদাতা সমিতির সাবেক সভাপতি ও সাবেক ব্যাংকার আলতাব হোসেন, বিশিষ্ট কবি ও সাহিত্যিক রিয়েল আবদুল্লাহ, আবুল মনসুর আহমদ পাঠাগারের প্রধান উপদেষ্টা রঘুনাথ ভাস্কর, বাগান ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ার সাদত জাহাঙ্গীর, বিচুতিয়া বেপারী বাড়ির বংশধর আবদুল আউয়াল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সঞ্জীবন যুব সংস্থার সভাপতি ফাহিম আহমেদ মণ্ডল।









