আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করছে বিএনপি। সোমবার ( ৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এতে রংপুরের ছয়টি আসনে মনোনীত প্রার্থীরা হলেন, রংপুর-১ আসনে মো. মোকাররম হোসেন সুজন, রংপুর-২ আসনে মোহাম্মদ আলী সরকার, রংপুর-৩ আসনে মো. সামসুজ্জামান সামু, রংপুর-৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা, রংপুর-৫ আসনে মো. গোলাম রব্বানী ও রংপুর-৬ আসনে মো. সাইফুল ইসলাম।









