তরুণ কবি শ্বেতা শতাব্দী এষ। এ কবি জন্ম থেকে বিটা থ্যালাসেমিয়া মেজর রোগে আক্রান্ত। এ রোগ তার জীবনকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে কবি যখন চাকরির সন্ধানে ছুটছেন, তখন লিভার ক্যান্সার ধরা পড়ে। তাকে রেডিও থেরাপি নিতে হয়েছে দিল্লির মেদান্ত হসপিটালে। এখন ট্রান্স আর্টেরিয়াল রেডিও এম্বোলাইজেশন থেরাপি নিয়ে লিভার ট্রান্সপ্লান্ট ব্যতীত কোনো উপায় নেই। শ্বেতাকে বাঁচাতে প্রায় ৮০ লাখ টাকা প্রয়োজন। এরই মধ্যে ১০ লাখ টাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠরা। বাকি টাকার জন্য অপেক্ষায় আছে তার পরিবার।
অনুদান পাঠানোর ঠিকানা: শতাব্দী এষ, অ্যাকাউন্ট নম্বর: ৪৪৩৯ ৬০১০১ ৯০৩৩, সোনালী ব্যাংক পিএলসি, ব্রাঞ্চ: বেগম রোকেয়া সরণি, পশ্চিম মণিপুর, ঢাকা। বিকাশ ০১৯২১০০৬৬২৭ ও নগদ ০১৯৩১৫৫১৮৬৫।










