হাজারীবাগের ঝাউচরের মোড়ে টিনশেড বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ এপ্রিল) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।
ফায়ার
সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, হাজারীবাগের ঝাউচরের মোড়ে টিনশেড বস্তিতে
আগুনের খবর পেয়ে বেলা ১১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ
শুরু করেছে।পরে হাজারীবাগ ফায়ার স্টেশনের দুটি, লালবাগের দুটি, মোহাম্মদপুরের
দুটি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটিসহ মোট সাতটি ইউনিট বর্তমানে
ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।
তিনি
আরো জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এছাড়া হতাহতেরও
কোনো খবর পাওয়া যায়নি।










