ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া। সম্প্রতি সরকার তাকে সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি এফআরসির তৃতীয় চেয়ারম্যান।
সাবেক কর কমিশনার মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া বিসিএস (আয়কর) নবম ব্যাচের কর্মকর্তা ছিলেন। গত বছরের ১৭ জুন এফআরসির চেয়ারম্যান অধ্যাপক ড. হামিদ উল্লাহ ভূঁইয়া মারা যাওয়ার পর থেকে এতদিন সংস্থাটিতে কোনো পূর্ণকালীন চেয়ারম্যান ছিল না। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের কর্মকর্তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে এ সময় দায়িত্ব পালন করেছেন।










