গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১০৭ জন, চট্টগ্রামে ৮৯, খুলনায় ১২৩, ময়মনসিংহে ২৭ ও রংপুর বিভাগে ১০ জন এবং ঢাকা (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৭ জন রয়েছে।

এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ১৭৩ জনে। একই সময়ে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৬৭ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২১ হাজার ৪৬০ জন।