ভারতে পাচারের সময় সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে ১ কেজি ১৬০ গ্রাম ওজনের ১০ পিস সোনার বারসহ জুলফিকার আলী নামে এক চোরাচালানিকে আটক করা হয়েছে। গতকাল দুপুরে সদর উপজলার বকারী সীমান্ত বাজার এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা সোনাসহ চোরাচালানিকে আটক করে। এ সময় জব্দ করা হয় তার ব্যবহূত মোটরসাইকেলটিও। জব্দকৃত স্বর্ণসহ মোটরসাইকেলের মূল্য ১ কোটি ৭৬ হাজার টাকা। আটককৃত সোনা চোরাচালানি জুলফিকার আলী (৪৪) সদর উপজলার বৈকারী ইউনিয়নের খলিলনগর গ্রামের মৃত সলেমান মোল্লার ছেলে।