নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল উদযাপিত হয়েছে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দিবস।
কর্মসূচির শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. লুত্ফুল হাসান।
বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. একেএম জাকির হোসেন ও রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম।
ছাত্রবিষয়ক উপদেষ্টা ও জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. একেএম জাকির হোসেনের সভাপতিত্বে সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপচার্য অধ্যাপক ড. লুত্ফুল হাসান বলেন, দেশের কৃষিক্ষেত্রকে আধুনিকায়ন করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মকবুল হোসেন, প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. এএস মাহফুজুল বারি, প্রোক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, পরিকল্পনা ও উন্নয়নের পরিচালক অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ, বাউরেসের পরিচালক অধ্যাপক ড. আবু হাদী নূর আলী খান প্রমুখ।
কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সালাম, পোলট্রি বিজ্ঞানের অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস, ট্রেজারার মো. রাকিব উদ্দিন, প্রধান প্রকৌশলী মো. শাহীন ইসলাম খান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইউছুব আলী মন্ডলসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রসংগঠনের নেতারা।









