শরীয়াহ ভিত্তিক পাঁচ ব্যাংক নিয়ে একীভূত হতে যাওয়া রাষ্ট্রমালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ আইয়ুব মিয়া।
সোমবার (১৬ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়েছেন। গত বছরের ৭ ডিসেম্বর তাকে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল।










