গ্যাস
সংকট নিরসনসহ ৫ দফা দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে পরবিহনশ্রমিকরা।
আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে এ কর্মবিরতি শুরু করে তারা।
এতে চরম দুর্ভোগে পড়েছে চলমান এসএসসি ও সমমানের পরীর্ক্ষাথীরা।
ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমকি ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী
পরিষদের আইন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক
মো. জাকারিয়া।
সরেজমিনে
সিলেট কুমারগাও বাসস্ট্যান্ডে দেখা যায়, সকাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে
যায়নি। এসময় যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়।
এর
আগে রোববার সিলেট কোর্ট পয়েন্টে মানববন্ধন কর্মসূচিতে আজ বুধবার থেকে কর্মবিরতি ঘোষণা
করে ঐক্য পরষিদ। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ময়নুল ইসলাম জানান, সিলেটের
সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে প্রতি মাসের ২০ থেকে ২২ তারিখ আসার পর গ্যাসের লিমিট
শেষ হওয়ার কথা বলে বন্ধ রাখা হয়। এতে পরিবহনশ্রমিকেরা বিপাকে পড়েন। ঘণ্টার পর ঘণ্টা
পরিবহনশ্রমিকদের যানবাহন নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। এর ফলে পরদিন কাজে যোগ দিতে
পারছেন না। এ সমস্যা সমাধানের জন্য একাধিকবার জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ এবং প্রশাসনের
কাছে অনুরোধ জানানো হয়েছে। এরপরও এর কোনো সুরাহা হয়নি।
ময়নুল
ইসলাম আরো বলেন, গত কয়েক বছরে গ্যাস সংকট সমাধানের লক্ষে সিলেট বিভাগীয় কমিশনার, জেলা
প্রশাসক, স্থানীয় মন্ত্রী ও এমপিদের কাছে বার বার ধরনা দিয়েও সমাধান মেলেনি। বেশ কয়েকবার আন্দোলন করেও সুফল পাওয়া যায়নি। ফলে বাধ্য হয়েই তারা আবার আন্দোলনে নেমেছেন
বলে জানিয়েছেন তিনি।










