পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের পদত্যাগসংক্রান্ত সংবাদটি সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে এক বার্তায় পুলিশ হেডকোয়ার্টার্স এ তথ্য জানায়। পাশাপাশি এ ধরনের বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়।










