নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের সৈয়দপাড়া এলাকায় শারমিন স্টিল মিলে গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকাল ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন, সাইফুল ইসলাম (৩০) ও শরিফুল ইসলাম (৩২)। বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা।

চিকিৎসকরা জানান, সাইফুলের শরীরের ৬২ ও শরিফুলের ৫৭ শতাংশ দগ্ধ হয়েছিল। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় তিনজনের জন্য মৃত্যু হয়েছে। আরো দুইজন চিকিসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর ভোরে গোদনাইলের সৈয়দপাড়া এলাকায় শারমিন স্টিল মিলে গ্যাস বিস্ফোরণের ঘটনায় সাইফুল ইসলাম, ইকবাল হোসেন, মোজাম্মেল হক, মো. জাকারিয়া ও শরিফুল ইসলাম নামে পাঁচ শ্রমিক দগ্ধ হন। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে ইতোমেধ্যে তিনজন মারা গেছেন। বাকী দুইজন এখনো চিকিৎসাধীন রয়েছেন।