পররাষ্ট্রমন্ত্রী
ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের অবস্থান
অত্যন্ত পরিষ্কার। ট্রাম্পের ওপর হামলা অনভিপ্রেত
ও আইনবিরোধী।
আজ
রোববার (১৪ জুলাই) সাবেক মার্কিন
প্রেসিডেন্টের নির্বাচনী সমাবেশে গুলিবর্ষণের ঘটনায় তার মন্তব্য জানতে চাইলে সাংবাদিদের
এসব কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, রাজনীতিতে আমরা কোনো সংঘাত চাই না। আমাদের দেশেও মানুষ পুড়িয়ে হত্যা করা হয়, মানুষের সম্পত্তি পোড়ানো হয় সেটি কখনো
কাম্য নয়।
স্থানীয়
সময় শনিবার যুক্তরাষ্ট্রের
পেনসিলভ্যানিয়ায় ট্রাম্পের ওপর হওয়া হামলা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ভায়োলেন্স ছিল না। কিন্তু ট্রাম্পের ওপর হওয়া হামলার বিষয়ে
আমরা কনসার্ন এবং এর নিন্দা জানাই। রাজনীতিতে ভায়োলেন্স থাকা উচিত নয়।










