চট্টগ্রাম নগরীর সড়ক দখল করে দোকানপাট, ভ্রাম্যমাণ হাট বসানো ও যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও পথচারীদের। ফুটপাতের ওপর সড়কের বেশির ভাগ অংশে অস্থায়ী দোকান বসিয়েছেন হকাররা। সড়ক দখলের কারণে বাধ্য হয়ে রাস্তার মাঝখানে সড়ক বিভাজক ঘেঁষে চলাচল করছে গাড়ি। অনেক সময় পথচারীরা হাঁটতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। গতকাল শাহ আমানত ব্রিজ এলাকার চামড়া গুদাম সড়কের এমন অবস্থা দেখা গেছে।
সড়কে অস্থায়ী দোকান
চট্টগ্রাম নগরীর সড়ক দখল করে দোকানপাট, ভ্রাম্যমাণ হাট বসানো ও যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে।










