ব্যাংকটির মহাব্যবস্থাপক মোহা. মাহবুবুল ইউনুস স্বাক্ষরিত পত্রে বলা হয়, ‘ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রতি ত্রৈমাসিক শেষে ঋণ শ্রেণীকরণ ও প্রভিশন-সংক্রান্ত তথ্যাদি বাংলাদেশ ব্যাংকে নিয়মিত প্রেরণ করে থাকে। মাসের কোনো একটি তারিখের তথ্য নিয়ে কোনো প্রতিষ্ঠান অথবা দেশের আর্থিক খাতকে উপস্থাপন করা অন্যায্য এবং অগ্রহণযোগ্য। এটি পাঠককে বিভ্রান্ত করতে পারে।’

ব্যাখ্যা পত্রে আরো বলা হয়, ‘ব্যাংকটিতে ২০২২ সালে কোর ব্যাংকিং সলিউশন (সিবিএস) চালু হয়েছে। তবে আন্তঃব্যাংক লেনদেন সুবিধা নেই। এ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে আমরা কাজ করছি।’

প্রতিবেদকের বক্তব্য: গত ২ জুলাই পর্যন্ত ব্যাংকটির অভ্যন্তরীণ নথিপত্র ও আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রতিবেদনটি লেখা হয়েছে। ঋণ শ্রেণীকরণ ও প্রভিশন-সংক্রান্ত যে ব্যাখ্যা ব্যাংকের পক্ষ থেকে দেয়া হয়েছে, সেটি প্রকাশিত প্রতিবেদনেও উল্লেখ আছে। প্রতিবেদনটি সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য পারিপার্শ্বিক পরিস্থিতি ও তথ্য-উপাত্তের ভিত্তিতে লেখা হয়েছে।