রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নতুন নিয়োগপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মকর্তাদের ৩৮তম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে এটি শুরু হয়। ভার্চুয়ালি প্রশিক্ষণের উদ্বোধন করেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. রইছউল আলম। নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সে স্বাগত জানান চেয়ারম্যান। তিনি বুনিয়াদি প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অবগত করেন। একই সঙ্গে উদ্ভাবনী চিন্তা ও সততার সঙ্গে উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার পরামর্শ দেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রহিম এবং প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলাম।