গতকাল দুপুরে উপজেলার ছাতিরচর করস বাগান পর্যটন এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ ওয়ালিদ কটিয়াদী উপজেলার উজ্জ্বল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা ১টা ৪০ মিনিটের দিকে ছাতিরচর করস বাগান এলাকায় যাত্রীবোঝাই একটি নৌকা চলাচলের সময় হঠাৎ একদিকে কাত হয়ে যায়। এতে নৌকায় থাকা অধিকাংশ যাত্রী পানিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন। এরপর যাত্রীদের উপস্থিতি যাচাই করতে গিয়ে ওয়ালিদকে পাওয়া যায়নি। তখন স্বজন ও স্থানীয় লোকজন নদীতে নেমে শিশুটির সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে নিকলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটিকে উদ্ধারে নদীতে তল্লাশি শুরু করেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, ‘ছাতিরচর হাওরে একটি শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।