বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘সবুজ ও সহনশীল বিশ্ব গড়তে উন্নত দেশগুলোকে দৃঢ় সংকল্পে এগিয়ে আসতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ, আর্থিক সম্পদগুলোর গতিশীলতা ও প্রযুক্তির শর্তহীন বিনিময় ছাড়া নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটবে না। বিষয়টি মাথায় রেখে সহযোগিতার মনোভাব নিয়েই আলোচনা উচিত।’ গতকাল জার্মানিতে নবায়নযোগ্য জ্বালানির প্রসারবিষয়ক এক রাউন্ড টেবিল বৈঠকে বক্তব্যে এসব কথা বলেন।

নসরুল হামিদ আরো বলেন, ‘নানা প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করবে। উন্নত দেশ থেকে আধুনিক গ্রিড ব্যবস্থা ও দক্ষতার উন্নয়নে প্রযুক্তিগত সহযোগিতা এবং উৎকর্ষের বিনিময় হওয়া প্রয়োজন।’