ডিএমপির ট্রাফিক বিভাগ বৃহস্পতি ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গতকাল এ তথ্য জানান।
তিনি জানান, ট্রাফিক রমনা বিভাগে ১৫৬টি, লালবাগ বিভাগে ২৬৫, মতিঝিল বিভাগে ৫৯৭, ওয়ারী বিভাগে ৬২৩, তেজগাঁও বিভাগে ৫২৪, মিরপুর বিভাগে ৫৬৭, উত্তরা বিভাগে ৪৩৯ ও গুলশান বিভাগে ৪০৫টি মামলা হয়েছে। এছাড়া অভিযানকালে ৯৯৩টি গাড়ি ডাম্পিং ও ৪৪৯টি গাড়ি রেকার করা হয়েছে।










