দেশ ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ডাক, তথ্য ও প্রযুক্তি, টেলিযোগাযোগবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে (ইকে-৫৮৩) জার্মানির উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।
আইসিটি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বণিক বার্তাকে জানান, গত ৯ ও ১০ ফেব্রুয়ারি ফয়েজ আহমদ তৈয়ব ছুটিতে ছিলেন। মন্ত্রণালয়ের আইসিটি ও টেলিযোগাযোগ বিভাগ থেকে তাকে বিদায় দেয়া হয়েছে। স্বাভাবিক জীবনে ফিরবেন বলে দেশ ত্যাগ করেছেন।
ওই কর্মকর্তা আরো জানান, বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে সরাসরি ফ্লাইট না থাকায় ফয়েজ আহমদ জার্মানি হয়ে নেদারল্যান্ডসে যাবেন।









