বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তারা এ অবরোধ করেন।
সোমবার (১৬ জুলাই) পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিকাল তিনটা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হল ও শহরে থাকা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। পরে বেলা সাড়ে তিনটায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করা হয়।
রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা আমার ভাই নিহত কেন প্রশাসন জবাব চাই,
রাজপথে পুলিশ কেন প্রশাসন জবাব দে, ক্যাম্পাসে ক্যাম্পাসে টোকাই দিয়ে হামলা করে আন্দোলন
বন্ধ করা যাবে না প্রভৃতি স্লোগান দেন।৷ এ সময় শিক্ষার্থীদের হাতে লাঠি ও বাঁশ দেখতে
পাওয়া যায়।
আন্দোলনকারী শিক্ষার্থী সাইদুল ইসলাম বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমার ভাইদের ওপরে হামলার বিচার এবং প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে আমাদের অবরোধ।
সুজন মাহমুদ বলেন, গতকাল সারা রাত ঘুমাতে পারিনি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে
আমার ভাইদের ওপর হামলা করা হয়েছে। আমাদের যৌক্তিক আন্দোলনে হামলা কেন? এ হামলা করে
তারা কি আমাদের দাবিয়ে রাখতে চায়? আমরা পরিষ্কার করে বলে দিতে চাই তাদের এই হীন ষড়যন্ত্র
ব্যর্থ হবে। হামলা করে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে লড়ে যাব।










