গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে কোটালীপাড়া সাংবাদিক ফোরামের ১৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার কোটালীপাড়া সাংবাদিক ফোরামের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে আমার দেশ পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েলকে সভাপতি ও দৈনিক ভোরের আলো পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি কালাম তালুকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত কমিটি ঘোষণা করেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সময় টিভি এবং দৈনিক ইনকিলাবের গোপালগঞ্জ প্রতিনিধি জয়ন্ত শিরালী।
এ কমিটিতে কামরুল হাসান (আজকালের খবর) সহসভাপতি, মাসুদুর রহমান পারভেজ (সকালের সময়) যুগ্ম সাধারণ সম্পাদক, জিয়াদুল ইসলাম লিমন (সংগ্রাম) সাংগঠনিক সম্পাদক, এফ এম মিরাজুল ইসলাম (ইনকিলাব) কোষাধ্যক্ষ, হৃদয় হাওলাদর (কান্ট্রি টুডে) দপ্তর সম্পাদক, মায়াজ হাওলাদার (বর্তমান বাংলা) প্রচার সম্পাদক হয়েছেন। সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ইস্রাফিল শেখ (খবর বাংলাদেশ), কাজী শাহীন (দেশের তথ্য), গোলাম মর্তুজা (যুগকথা), সোহেল হাওলাদার (যুগের সাথী), আলবার্ট শিকদার কমল (কালের সমাজ) ও কামাল হাওলাদার (চৌকস)।










