সিরাজগঞ্জের চৌহালীতে গত দুদিনে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে বাড়ির পাশে যমুনা নদীতে ডুবে যায় শিশু কাউছার (৩) ও রোববার বিকালে শিশু মাহিম হোসেন (৫) বাড়ির পাশে বন্যার পানিতে ডুবে মারা যায়।
মাহিম হোসেন উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের পশ্চিম কোদালিয়া গ্রামের মজনু মিয়ার ছেলে ও কাউছার বাঘুটিয়া ইউনিয়নের হাটাইল গ্রামের বায়জিদের ছেলে।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান জানান, শিশুদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেয়া হয়েছে।










