তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সম্বন্ধী। এ হত্যাকাণ্ডে ইমনকেও সন্দেহ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল রাত সাড়ে ১০টার দিকে পিবিআই ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে। নিহত টিটনের বাবার নাম কেএম ফকরুদ্দিন, মায়ের নাম আকলিমা বেগম। তার পরিবারের বসবাস হাজারীবাগের জিগাতলা সুলতানগঞ্জ এলাকায়।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) শাহাদৎ হোসেন পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পিবিআই নিহতের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করেছে। আরো বিস্তারিত জানার চেষ্টা চলছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
টিটন বাংলাদেশের একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, যিনি রায়েরবাজার ও মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। যিনি দীর্ঘ কারাবাস শেষে ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর জামিনে মুক্ত হন। বর্তমানে জামিনে থাকলেও আদালতে হাজিরা না দিয়ে পলাতক ছিলেন।










