রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আজ শনিবার সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।

জামাতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্যসহ সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেছেন। নামাজ শেষে দেশের সামগ্রিক উন্নয়ন, অব্যাহত অগ্রযাত্রা ও সমৃদ্ধি এবং দেশবাসী ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে আইজিপি পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। সবশেষে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।