গাজীপুরে
ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। গতকাল দলটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক
অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু আন্দোলনে নিহত শরিফুল ইসলাম ও গুলিবিদ্ধ শাকিলের
পরিবারের সদস্যদের খোঁজ নেন। পরে দুই পরিবারকে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা দেন।
এ সময় অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘যাদের প্রাণের বিনিময়ে স্বৈরাচারমুক্ত দেশ পেয়েছি, তাদের অবদান ভোলার নয়। কোনো সহায়তার মাধ্যমে তাদের স্বীকৃতি দেয়া যাবে না। কোনোভাবে তাদের এ ত্যাগ মূল্যায়ন করা যাবে না। জাতি হিসাবে আমরা তাদের মনে রাখব।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতি আবুল হোসেন প্রধান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী প্রমুখ।










