দুই সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তারা পদত্যাগপত্র দেন। তারা হলেন—মুহা. মুজাহিদুল ইসলাম ও আহমদ মুসাননা চৌধুরী।
এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৪ সালের ২৮ আগস্ট মুজাহিদুল ইসলাম ও আহমদ মুসাননা চৌধুরীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই তারা এ দায়িত্বে কর্মরত ছিলেন।










