ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাবে ৩৭০ নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৯৪ জন। শনাক্তের হার ৫২ দশমিক ৪৩। এ সময়ে করোনায় ও করোনার উপসর্গ নিয়ে মারা গেছে ১২ জন।

ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান জানান, ফরিদপুর পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭০টি, এর মধ্যে পজিটিভ শনাক্ত হয়েছে ১৯৪ জন। আক্রান্তের হার ৫২ দশমিক ৪৩ শতাংশ। জেলায় মোট আক্রান্ত শনাক্ত ১৩ হাজার ৬২২ জন, সুস্থ হয়েছে ১১ হাজার ৪৬৭ জন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ১২ ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা শনাক্ত হয়ে দুজন ও উপসর্গ নিয়ে আরো ১০ জন মারা গেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন ১৫ ব্যক্তি এবং করোনা সাধারণ ওয়ার্ডে ভর্তি ২৬৯ জন।

এদিকে গতকাল লকডাউনের পঞ্চম দিনও সড়কে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে পুলিশ। টহলে অংশ নেয় সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও।