চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএমের চুরি হওয়া ১৩ টন রডের মধ্যে ১২ টন ১০০ কেজি উদ্ধার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাব এলাকায় অভিযান পরিচালনা করে চুরি হওয়া এসব রড উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রডের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। এ সময় রড চুরির সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মো. রিয়াদ হোসেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার হাফিজ মোল্লার ছেলে ট্রাকের হেলপার মো. হাদিছ মোল্লা ও মাগুরা জেলার মহম্মদপুর থানার প্রয়াত কাঞ্চন শেখের ছেলে আবুল বাশার ওরফে বাঁশি।










