ঈদুল আজহার পর নতুন সূচি অনুযায়ী সরকারি অফিস চলবে। সকাল ৯টা থেকে
বিকাল ৫টা পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিসের
সূচি নির্ধারিত করা হয়েছে।
সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের
জন্য মন্ত্রিসভা এ সময়সূচি নির্ধারণ করেছে।
আজ সোমবার (৩ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা
বৈঠকে এ সময়সূচির অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।










