প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, উপজেলা
নির্বাচনের তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় প্রায় ৩৫ শতাংশ ভোট পড়েছে। ভোট পড়ার প্রকৃত তথ্য
জানতে আরো কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। খুবই সীমিত পরিসরে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ভোট
কারচুপির চেষ্টায় ৩০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন।
বুধবার (২৯ মে) বিকালে আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে
তিনি এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, এক হাজার ১৫২ জন প্রার্থী ছিলেন। ১৬
উপজেলায় ইভিএমে, বাকিগুলোতে ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হয়েছে। অবাধ, নিরপেক্ষভাবে
নির্বাচন সম্পূর্ণ হয়েছে। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী অনেক তৎপর ছিল। খুবই সীমিত পরিসরে
অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ভোট কারচুপির চেষ্টায় ৩০ জনকে আটক করা হয়েছে। দুজনকে কারাদণ্ড
দেয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় ৬ জন আহত হয়েছে। একজন প্রিজাইডিং অফিসার অসুস্থ হয়ে মারা
গেছেন।










