রাজবাড়ীর গোয়ালন্দে গতকাল সকাল পৌনে ৮টার দিকে পোড়াদহগামী ৫০৬ নম্বর শাটল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরে সকাল পৌনে ১০টার সময় ট্রেনটিকে উদ্ধার করেন রেলওয়ের উদ্ধারকারীরা। রাজবাড়ী রেলওয়ের স্টেশনমাস্টার তন্ময় কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, শাটল ট্রেনের ইঞ্জিনের পেছনের বগির একটি চাকা লাইন থেকে নিচে পড়ে যায়। ২ ঘণ্টা চেষ্টার পর চাকাটি উদ্ধার করার পর ট্রেনটি ছেড়ে যায়।
লাইনচ্যুত ট্রেন উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দে গতকাল সকাল পৌনে ৮টার দিকে পোড়াদহগামী ৫০৬ নম্বর শাটল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।










