কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) ১১তম কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু শামা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী ও দৈনিক সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি চৌধুরী মাছাবীহ্।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে এ ভোট এ গ্রহণ শুরু হয় এবং বিকাল ৪ টায় শেষ হয়। পরে ফলাফল ঘোষণা করা হয়।
এ কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি পদে মোহাম্মদ রাজীব (দৈনিক বাংলা), যুগ্ম সাধারণ সম্পাদক পদে তানবীর সালাম অর্নব (দৈনিক ইনকিলাব), অর্থ সম্পাদক পদে মোহাম্মদ জুবায়ের (দৈনিক জনকণ্ঠ), দপ্তর সম্পাদক পদে আনিসুর রহমান (দৈনিক সমকাল), তথ্য ও পাঠাগার সম্পাদক পদে হেদায়েতুল ইসলাম নাবিদ (দ্য ডেইলি সান)।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, আব্দুল্লাহ আল মামুন (আমার দেশ) এবং আকাশ আল মামুন (দ্য ডেইলি ক্যাম্পাস)।










