ঝিনাইদহে বিভাগীয় কমিশনারের সঙ্গে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও সুধীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়ারুল ইসলাম, সেলিম রেজা, সালমা সেলিম, রাজিবুল ইসলাম, রথীন্দ্রনাথ প্রমুখ। অনুষ্ঠানে জেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।









