রাজশাহীতে পৃথক অভিযানে ২২ জনকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গ্রেফতার ২২ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক মামলায় ৩ জন ও অন্য মামলায় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।









