কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বিকালে উপজেলা সদর ও সাহেবাবাদ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজহারুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এ সময় বিক্রি নিষিদ্ধ ভারতীয় ও পাকিস্তানি প্রসাধন দোকানে রাখায় শরীফ কসমেটিকস ও এমি কসমেটিকস অ্যান্ড গিফট সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে আল বারিয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বিকালে উপজেলা সদর ও সাহেবাবাদ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম










